বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০
ধারা ৫০কর্তৃপক্ষের সদস্য হওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ
বলবৎ
ধারা ৫০
50. কর্তৃপক্ষের সদস্য হওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ কোন ব্যক্তি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের কোন পদে অধিষ্ঠিত থাকিবার বা বিশ্ববিদ্যালয় বা কোন ইনস্টিটিউটের কোন কর্তৃপক্ষ বা কোন সংস্থার সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি- (ক) অপ্রকৃতিস্থ, বধির বা মূক হন বা অন্য কোন অসুস্থতাজনিত কারণে তাঁহার দায়িত্ব পালনে অক্ষম হন; (খ) দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; বা (গ) নৈতিক ঙ্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন।