Skip to content

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

ধারা ২৫অর্থ কমিটি

বলবৎ

ধারা ২৫

25. অর্থ কমিটি (১) প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে একটি অর্থ কমিটি থাকিবে এবং উক্ত কমিটির মনোনীত সদস্যদের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর। (২) নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত উহার ৩ (তিন) জন সদস্য, যাহার মধ্যে একজন সভাপতি হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর,; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন বিভাগীয় প্রধান; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ২ (দুই) জন প্রতিনিধি; এবং (চ) পরিচালক (অর্থ), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

End of ধারা ২৫.

সূচিপত্র দেখুন: বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০