Skip to content

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

ধারা ২৭শিক্ষক নিয়োগ কমিটি

বলবৎ

ধারা ২৭

27. শিক্ষক নিয়োগ কমিটি শিক্ষক নিয়োগের জন্য প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একটি শিক্ষক নিয়োগ কমিটি গঠিত হইবে, যথা:- (১) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন; (২) প্রো-ভাইস চ্যান্সেলর; (৩) বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত ৩ (তিন) জন শিক্ষানুরাগী; (৪) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে ২ (দুই) জন বিশেষজ্ঞ; (৫) সংশ্লিষ্ট ডীন; এবং (৬) সংশ্লিষ্ট বিভাগীয় বা ইনস্টিটিউট প্রধান, যিনি অধ্যাপক পদ-মর্যাদার নীচে নহেন।

End of ধারা ২৭.

সূচিপত্র দেখুন: বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০