বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০
ধারা ৪০অধ্যয়নরত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন
বলবৎ
ধারা ৪০
40. অধ্যয়নরত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন (১) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর নাম রেজিস্ট্রেশনপূর্বক একটি রেজিস্ট্রেশন নম্বর প্রদান করিতে হইবে। (২) বিশ্ববিদ্যালয়-সংবিধির বিধান সাপেক্ষে, উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত প্রত্যেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর সংশ্লিষ্ট কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত বহাল থাকিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর সংশ্লিষ্ট বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র ও মার্কশিটে উল্লেখ করিতে হইবে এবং এতদ্সংক্রান্ত যাবতীয় তথ্য ভবিষ্যতের জন্য সংরক্ষণ করিতে হইবে।