Skip to content

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০

ধারা ৯নমুনা সংগ্রহের ক্ষমতা, ইত্যাদি।

বলবৎ

ধারা ৯

9. নমুনা সংগ্রহের ক্ষমতা, ইত্যাদি। (১) মহাপরিচালক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পণ্যের কোন মোড়ক পাটজাত মোড়ক কিনা তাহা যাচাই করিবার উদ্দেশ্যে যে কোন দোকান, গুদাম, কারখানা, প্রাঙ্গণ বা স্থান হইতে যে কোন মোড়ক বা মোড়ক প্রস্তুতে ব্যবহৃত উপাদানের নমুনা সংগ্রহ করিতে পারিবেন। (২) উপ-ধারা (৩) বা ক্ষেত্রমত, উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, এই ধারার অধীন গৃহীত নমুনা সম্পর্কে উক্ত উপ-ধারায় উল্লিখিত নমুনা বা গবেষণাগারের রিপোর্ট বা উভয়ই সংশ্লিষ্ট কার্যধারায় সাক্ষ্য হিসাবে গ্রহণীয় হইবে। (৩) উপ-ধারা (৪) এর বিধানাবলী সাপেক্ষে, উপ-ধারা (১) এর অধীন নমুনা সংগ্রহকারী কর্মকর্তা- (ক) উক্ত স্থানের দখলদার বা প্রতিনিধিকে, অনুরূপ নমুনা সংগ্রহের বিষয়ে তাহার অভিপ্রায় সম্পর্কে লিখিতভাবে নোটিশ প্রদান করিবেন; (খ) উক্ত দখলদার বা দখলদারের প্রতিনিধির উপস্থিতিতে নমুনা সংগ্রহ করিবেন; (গ) উক্ত নমুনা যথাযথভাবে সংরক্ষণ করিয়া নিজের ও উক্ত দখলদার বা এজেন্ট এর স্বাক্ষর দ্বারা চিহ্নিত করিয়া সীলমোহর করিবেন; (ঘ) সংগৃহীত নমুনার একটি রিপোর্ট প্রস্তুত করিয়া উহাতে নিজে স্বাক্ষর করিবেন এবং দখলদার বা এজেন্টের স্বাক্ষর গ্রহণ করিবেন; এবং (ঙ) মহাপরিচালক কর্তৃক নির্ধারিত গবেষণাগারে উক্ত দফা (ঘ) এর অধীন সংগৃহীত নমুনা অবিলম্বে প্রেরণ করিবেন। (৪) যেক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন নমুনা সংগ্রহের উদ্দেশ্যে এবং সংগ্রহকারী কর্মকর্তা উপ-ধারা (৩) এর দফা (ক) এর অধীন নোটিশ প্রদান করেন, সেক্ষেত্রে যদি উক্ত স্থানের দখলদার বা প্রতিনিধি নমুনা সংগ্রহরে সময় ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন, বা উপস্থিত থাকিয়াও রিপোর্টে স্বাক্ষর করিতে অস্বীকার করেন, তাহা হইলে নমুনা সংগ্রহকারী কর্মকর্তা দুই জন সাক্ষীর উপস্থিতিতে নিজেই উহাতে স্বাক্ষর প্রদান করিয়া উহা সীলমোহরকৃত করিবেন এবং সংশ্লিষ্ট দখলদার বা প্রতিনিধির অনুপস্থিতি বা, ক্ষেত্রমত, স্বাক্ষরদানে অস্বীকৃতির বিষয় উল্লেখপূর্বক মহাপরিচালক কর্তৃক নির্ধারিত গবেষণাগারে নমুনা পরীক্ষার জন্য অবিলম্বে প্রেরণ করিবেন।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০