Skip to content

প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘কল্যাণ তহবিল’’ অর্থ The Emigration Ordinance, 1982 (Ordinance No. XXIX of 1982) এর section 19 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কতৃর্ক প্রণীত ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা, ২০০২ এর অধীন গঠিত বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল; (২) ‘‘কর্মকর্তা’’ অর্থ ব্যাংকের কর্মকর্তা; (৩) ‘‘কর্মচারী’’ অর্থ ব্যাংকের কর্মচারী; (৪) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৫) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ‘‘পরিচালক’’ অর্থ ব্যাংকের পরিচালক; (৭) ‘‘ব্যাংক’’ অর্থ প্রবাসী কল্যাণ ব্যাংক; (৮) ‘‘বোর্ড’’ অর্থ ব্যাংকের পরিচালনা বোর্ড; (৯) ‘‘বাংলাদেশ ব্যাংক’’ অর্থ Bangladesh Bank Order, 1972 (President”s Order No. 127 of 1972)এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক; (১০) ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ ধারা ১২ এর অধীন নিযুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক; (১১) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (১২) ‘‘ব্যাংক কোম্পানী আইন’’ অর্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন)।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০