জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০
ধারা ১২কারিগরি কমিটি
ধারা ১২
12. কারিগরি কমিটি (১) ট্রাস্টি বোর্ডকে সহায়তা করিবার জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠিত হইবে, যথাঃ (ক) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, যিনি উহার আহবায়কও হইবেন; (খ) যুগ্ম-সচিব (পরিবেশ), পরিবেশ ও বন মন্ত্রণালয়; (গ) যুগ্ম-সচিব (উন্নয়ন), পরিবেশ ও বন মন্ত্রণালয়; (ঘ) সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন সেল-এর প্রতিনিধি বা ফোকাল পয়েন্ট; (ঙ) সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-এর প্রতিনিধি; (চ) পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধি; (ছ) পরিবেশ অধিদপ্তর-এর দুইজন বিশেষজ্ঞ প্রতিনিধি (পরিচালক, কারিগরি); (জ) সরকার কর্তৃক মনোনীত জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক প্রতিষ্ঠান/এনজিও/বিশেষজ্ঞ-এর দুইজন প্রতিনিধি; (ঝ) Centre for Environmental and Geographic Information Services (CEGIS)-এর একজন প্রতিনিধি; (ঞ) বন বিভাগের একজন প্রতিনিধি; (ট) উপ-সচিব (পরিবেশ-১), পরিবেশ ও বন মন্ত্রণালয়, যিনি উহার সদস্য সচিবও হইবেন। (২) পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বা গঠিত ইউনিট কারিগরি কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবে। (৩) উপ-ধারা (১) এর (জ) নং ক্রমিকে উল্লিখিত মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে তিন বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন।