Skip to content

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০

ধারা ৭প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন

বলবৎ

ধারা ৭

7. প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থ দ্বারা নিম্নরূপ প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে, যথা :- (ক) সরকারের চলমান উন্নয়ন ও অনুন্নয়ন কর্মসূচীর অতিরিক্ত হিসাবে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিশেষ কর্মসূচী বাস্তবায়নকল্পে ট্রাস্টের মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হইবে; (খ) সরকার কর্তৃক প্রণীত Bangladesh Climate Change Strategy and Action Plan, 2009 এর আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বেসরকারি গবেষণা ইনস্টিটিউট বা সংস্থা এ সংক্রান্ত প্রকল্প বা কর্মসূচী প্রণয়ন করে ট্রাস্টি বোর্ডে দাখিল করিবে; (গ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়. বিভাগ বা সংস্থা কর্তৃক এ সংক্রান্ত প্রকল্প বা কর্মসূচী জলবায়ু পরিবর্তন (Climate Change) সংক্রান্ত গাইডলাইন অনুসারে বাস্তবায়ন করা হইবে এবং ট্রাস্টি বোর্ডের নির্দেশ পালন করিয়া প্রকল্প বা কর্মসূচী তৈরী করা হইবে; (ঘ) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য অভিযোজন (Adaptation), প্রশমন (Mitigation), প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer) এবং অর্থ ও বিনিয়োগ (Finance and Investment) এর জন্য ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা অনুসারে গবেষণামূলক কর্মকাণ্ডে অর্থ বরাদ্দ করা হইবে; (ঙ) জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার প্রচারণায় ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা অনুসারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হইবে; এবং (চ) টেকসই দুর্যোগ পুনরুদ্ধার (sustainable disaster recovery) এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস (disaster risk reduction) করিবার লক্ষ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ বা ট্রেনিং ইত্যাদির আয়োজনে ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালার অনুসরণে অর্থ বরাদ্দ করা হইবে।

End of ধারা ৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০