পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০
ধারা ১২আবেদন দাখিলের স্থান
বলবৎ
চতুর্থ অধ্যায় সংক্ষুব্ধ ব্যক্তির অধিকার, প্রতিকার প্রাপ্তি, ইত্যাদি
ধারা ১২
12. আবেদন দাখিলের স্থান এই আইনের অধীন কোন আবেদন নিম্নবর্ণিত স্থানের অধিক্ষেত্র সম্পন্ন কোন আদালতে দাখিল করা যাইবে- (ক) যে স্থানে আবেদনকারী বসবাস করেন; (খ) যে স্থানে প্রতিপক্ষ বসবাস করেন; (গ) পারিবারিক সহিংসতা যে স্থানে সংঘটিত হইয়াছে; বা (ঘ) সংক্ষুব্ধ ব্যক্তি যেখানে অস্থায়ীভাবে বসবাস করেন।
সূচিপত্র দেখুন: পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০