Skip to content

আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা -বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা’’ অর্থ পৃথিবীর সকল বৃহৎ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা; [(২) “ইউনেস্কো” অর্থ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা;] (৩) ‘‘ইনস্টিটিউট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট; (৪) ‘‘কর্মকর্তা ও কর্মচারী’’ অর্থ ইনস্টিটিউটের কোন কর্মকর্তা ও কর্মচারী; (৫) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৬) ‘‘তহবিল’’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত ইনস্টিটিউটের তহবিল; [(৬ক) “পরিচালক” অর্থ ইনস্টিটিউটের পরিচালক;] (৭) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) ‘‘বোর্ড’’ অর্থ ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড; [***] (১১) ‘‘সদস্য’’ অর্থ বোর্ডের সদস্য।

  1. 1. দফা (২) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৯ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 2. দফা (৬ক) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৬ নং আইন) এর ২(ক) ধারাবলে সন্নিবেশিত।
  3. 3. দফা (১০) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ১৬ নং আইন) এর ২(খ) ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০