Skip to content

আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০

ধারা ২৩প্রকল্পের বিলুপ্তি, ইত্যাদি

বলবৎ

ধারা ২৩

23. প্রকল্পের বিলুপ্তি, ইত্যাদি আপাততঃ বলবৎ অন্য কোন আইন বা কোন চুক্তি বা অন্য কোন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, ‘‘আন্তজার্তিক মাতৃভাষা ইসস্টিটিউট স্থাপন প্রকল্প’’ শীর্ষক প্রকল্পটি- (ক) সরকার কর্তৃক নির্ধারিত তারিখ বিলুপ্ত হইবে; এবং (খ) বিলুপ্তির সঙ্গে সঙ্গে উক্ত প্রকল্পের আওতাধীন সরকারের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা এবং সুবিধাদি ইনস্টিটিউটে ন্যস্ত হইবে; এবং (গ) উক্ত প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারী ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত বেতন, ভাতা ও অন্যান্য শর্তাধীনে ইনস্টিটিউটের চাকুরীতে নিয়োজিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, এইরূপ কোন কর্মকর্তা বা কর্মচারী প্রকল্প বিলুপ্তির ৩ (তিন) মাসের মধ্যে ইনস্টিটিউটের চাকুরীতে না থাকিবার ইচ্ছা ব্যক্ত করিলে তিনি উক্তরূপ ইচ্ছা ব্যক্ত করিবার তারিখ হইতে ইনস্টিটিউটের চাকুরীতে নিয়োজিত নহেন বলিয়া গণ্য হইবেন।

End of ধারা ২৩.

সূচিপত্র দেখুন: আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০