Skip to content

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০

ধারা ১২মেডিকেল প্রতিষ্ঠানের মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি

বলবৎ

ধারা ১২

12. মেডিকেল প্রতিষ্ঠানের মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি (১)বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতক পর্যায়ের ডিগ্রীধারী কোন ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিগ্রী ব্যবহার করিতে চাহিলে, উহা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক স্বীকৃত হইতে হইবে। (২) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাহিরে অবস্থিত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতক পর্যায়ে ডিগ্রী প্রদানকারী কোন মেডিকেল প্রতিষ্ঠানের নাম, যথাক্রমে, প্রথম বা দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত প্রতিষ্ঠানকে বা, ক্ষেত্রমত, উক্ত ডিগ্রীধারী ব্যক্তিকে এই আইনের অধীনে উক্ত যোগ্যতার স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) অনুযায়ী বাংলাদেশের বাহিরে অর্জিত ডিগ্রী সংশ্লিষ্ট দেশে মেডিকেল কাউন্সিল কর্তৃক স্বীকৃত হইলে, আবেদনকারী, কাউন্সিল নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করিবে। পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারী কাউন্সিল নির্ধারিত সময়ের ইন্টার্ণশীপ গ্রহণের জন্য সাময়িকভাবে নিবন্ধিত হইবে। (৪) উপ-ধারা (২) ও (৩) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল, এতদুদ্দেশ্যে নির্ধারিত মানদন্ড ও নীতিমালার আলোকে যোগ্য বিবেচনা করিলে, আবেদনকারী বা, ক্ষেত্রমত, আবেদনকৃত মেডিকেল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদানের জন্য প্রথম বা, ক্ষেত্রমত, দ্বিতীয় তফসিল সংশোধনক্রমে উক্ত প্রতিষ্ঠানের নাম উক্ত যোগ্যতাসহ সংশ্লিষ্ট তফসিলের অন্তর্ভুক্ত করিবে।

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০