Skip to content

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০

ধারা ৩৫তফসিলসমূহ সংশোধন

বলবৎ

ধারা ৩৫

35. তফসিলসমূহ সংশোধন (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এবং উহাতে নির্ধারিত শর্তসাপেক্ষে, নিম্নবর্ণিত উদ্দেশ্যে এই আইনের কোন তফসিল সংশোধন করিতে পারিবে, যথাঃ- (ক) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (খ) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন ডেন্টাল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (গ) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্নাতকোত্তর চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (ঘ) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-প্রশিক্ষণ সনদ বা ডিপ্লোমার স্বীকৃতি প্রদান। (২) কাউন্সিল, ধারা ১৬ এর উপ-ধারা (২) এর অধীন বা অন্য কোন কারণে সরকার কর্তৃক নির্দেশিত হইয়া, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এবং উক্তরূপ নির্দেশে উল্লিখিত শর্তসাপেক্ষে, সংশ্লিষ্ট তফসিল সংশোধন করিবে।

End of ধারা ৩৫.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০