বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০
ধারা ৩৭প্রবিধান প্রণয়নের ক্ষমতা
ধারা ৩৭
37. প্রবিধান প্রণয়নের ক্ষমতা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথাঃ (ক) কাউন্সিলের সম্পত্তি পরিচালনা, সংরক্ষণ এবং উহার হিসাব নিরীক্ষা; (খ) কাউন্সিলের সভা পরিচালনা এবং এতদ্সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ; (গ) কার্যনির্বাহী কমিটি এবং অন্যান্য কমিটি নিয়োগের পদ্ধতি এবং উহাদের কার্য পরিচালনা সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ; (ঘ) মেডিকেল পরিদর্শক এবং ডেন্টাল পরিদর্শকদের নিয়োগ, দায়িত্ব ও কার্যাবলী; (ঙ) অনুমোদনপ্রাপ্ত ও নিবন্ধনকৃত মেডিকেল চিকিৎসক ও ডেন্টাল চিকিৎসকদের রেজিস্টার প্রণয়ন, প্রকাশ ও সংরক্ষণ; (চ) নিবন্ধন ও পরিদর্শনের জন্য প্রয়োজনীয় ফিস নির্ধারণ; (ছ) নিবন্ধন সনদ প্রদান সংক্রান্ত পরীক্ষা গ্রহণ, পরীক্ষা গ্রহণ পদ্ধতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নির্ধারণ; এবং (জ) তদন্ত পদ্ধতি ও এতদ্সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০