Skip to content

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০

ধারা ৬কাউন্সিলের সভা

বলবৎ

ধারা ৬

6. কাউন্সিলের সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কাউন্সিল উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) কাউন্সিলের সভা উহার প্রেসিডেন্ট কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবেঃ তবে শর্ত থাকে যে, প্রতি ছয় মাসে কাউন্সিলের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) কাউন্সিলের সকল সভায় উহার প্রেসিডেন্ট সভাপতিত্ব করিবেন, এবং তাঁহার অনুপস্থিতিতে কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট সভাপতিত্ব করিবেন। (৪) ১৫(পনেরো) জন সদস্য সমন্বয়ে কাউন্সিলের সভার কোরাম গঠিত হইবে। (৫) কাউন্সিলের সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে কাউন্সিলের সকল সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৬) শুধুমাত্র কাউন্সিলের কোন সদস্য পদ শূন্য অথবা কাউন্সিল গঠনে ত্রুটি থাকার কারণে কাউন্সিলের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না, বা গৃহীত কোন সিদ্ধান্ত বাতিল হইবে না।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০