Skip to content

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০

ধারা ৮কাউন্সিলের নিবন্ধক (রেজিস্ট্রার) এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

বলবৎ

ধারা ৮

8. কাউন্সিলের নিবন্ধক (রেজিস্ট্রার) এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল উহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য, সরকারের পূর্বানুমোদনক্রমে, একজন নিবন্ধক (রেজিস্ট্রার) নিয়োগ করিবে। (২) নিবন্ধকের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) কাউন্সিল উহার কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (৪) কাউন্সিলের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০