Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ১০৫রায় ও দণ্ডাদেশ সংশোধনার্থ পুনরীক্ষণ (Revision)

বলবৎত্রয়োদশ অধ্যায় রায় এবং দণ্ডাদেশ অনুমোদন (confirmation) এবং পুনর্বিবেচনা

ত্রয়োদশ অধ্যায় রায় এবং দণ্ডাদেশ অনুমোদন (confirmation) এবং পুনর্বিবেচনা

ধারা ১০৫

105. রায় ও দণ্ডাদেশ সংশোধনার্থ পুনরীক্ষণ (Revision) (১) বর্ডার গার্ড আদালতের যে সকল রায় ও দণ্ডাদেশ অনুমোদনকারী কর্তৃপক্ষর নির্দেশে একবারই সংশোধনার্থ পুনরীক্ষণ করা যাইবে এবং উক্তরূপ পুনরীক্ষণের সময় অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত হইলে, আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করিতে পারিবে। (২) পুনরীক্ষণের জন্য আদালত, অপরিহার্য কারণে কোন কর্মকর্তার অনুপস্থিতি ব্যতীত, মূল সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা সমন্বয়ে গঠিত হইবে। (৩) অপরিহার্য কারণে অনুপস্থিতির ক্ষেত্রে কারণটি কার্যধারায় যথাযথভাবে লিপিবদ্ধ করিয়া আদালত পুনরীক্ষণের কার্যক্রম শুরু করিবেঃ তবে শর্ত থাকে যে, স্পেশাল বর্ডার গার্ড আদালতের ক্ষেত্রে কর্মকর্তার সংখ্যা তিন জন অথবা পাঁচ জন এবং স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালতের ক্ষেত্রে তিন জন হইবে।

End of ধারা ১০৫.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০