Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ১১৭যাবজ্জীবন কারাদণ্ড অথবা সশ্রম কারাদণ্ডর শাস্তি কার্যকরকরণ

বলবৎপঞ্চদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ

পঞ্চদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ

ধারা ১১৭

117. যাবজ্জীবন কারাদণ্ড অথবা সশ্রম কারাদণ্ডর শাস্তি কার্যকরকরণ যেক্ষেত্রে এই আইনের অধীন কোন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় অথবা মৃত্যু দণ্ডাদেশকে লঘু দণ্ড পরিবর্তন করিয়া যাবজ্জীবন বা সশ্রম কারাদণ্ড রূপান্তর করা হয়, সেইক্ষেত্রে দণ্ড ভোগকারী ব্যক্তির অধিনায়ক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে লিখিত ওয়ারেন্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে অসামরিক কারা কর্তৃপক্ষের নিকট বিদ্যমান কারা আইনানুযায়ী কারাভোগের জন্য প্রেরণ করিবেনঃ তবে শর্ত থাকে যে, সশ্রম কারাদন্ড ৯০ (নববই) দিনের অধিক না হইলে দণ্ড অনুমোদনকারী কর্মকর্তা বা যেক্ষেত্রে দণ্ডাদেশ অনুমোদন করিবার প্রয়োজন হয় না, সেইক্ষেত্রে আদালত উক্ত দণ্ড বর্ডার গার্ড হাজতে অতিবাহিত হইবে মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে।

End of ধারা ১১৭.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০