বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ১২৮স্থগিতকরণ, বাতিল অথবা লাঘবের আদেশ প্রদানের ক্ষমতা
বলবৎ
পঞ্চদশ অধ্যায় দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ
ধারা ১২৮
128. স্থগিতকরণ, বাতিল অথবা লাঘবের আদেশ প্রদানের ক্ষমতা ধারা ১২৪ এ উল্লিখিত কর্তৃপক্ষ বা কর্মকর্তা দণ্ডাদেশ স্থগিত থাকাকালীন, ধারা ১২২ এর শর্ত সাপেক্ষে, যে কোন সময় এই মর্মে আদেশ প্রদান করিতে পারিবেন যে, (ক) অপরাধীকে দণ্ডাদেশের অনতিবাহিত অংশ ভোগ করিতে হইবে; অথবা (খ) উক্ত দণ্ডাদেশ লাঘব হইবে।