Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৩অধিভুক্ত ব্যক্তি

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ৩

3. অধিভুক্ত ব্যক্তি (১) এই আইনে অধিভুক্ত ব্যক্তি অর্থে নিম্নবর্ণিত ব্যক্তিগণ অন্তর্ভুক্ত হইবে, যথাঃ- (ক) কর্মকর্তা; (খ) জুনিয়র কর্মকর্তা; (গ) পদবিধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য; (ঘ) অসামরিক বর্ডার গার্ড সদস্য যিনি সীমান্ত এলাকা কিংবা অন্য যে কোন স্থানে সক্রিয় কর্তব্যে নিয়োজিত থাকাকালীন অধিভুক্ত কোন ব্যক্তি বা বাহিনীর কোন সম্পত্তি বা দাপ্তরিক বিষয় সম্পর্কিত কোন অপরাধে অভিযুক্ত হন; (ঙ) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যকালীন বাহিনীর সংরক্ষিত অংশের কোন সদস্য; এবং (চ) অন্য কোনভাবে অধিভুক্ত না হওয়া সত্ত্বেও যাহাদের বিরুদ্ধে- (অ) অধিভুক্ত কোন ব্যক্তিকে তাহার কর্তব্য বা সরকারের প্রতি তাহার আনুগত্য প্রদর্শন করা হইতে বিরত থাকিতে প্ররোচনা করিবার বা প্ররোচনা করিবার উদ্যোগ গ্রহণ করিবার অপরাধে অভিযোগ আনয়ন করা হয়, বা (আ) বর্ডার গার্ড বা উহার কোন স্থাপনা বা অবস্থানস্থল বা অর্পিত যে কোন দায়িত্বের স্থান বা উহার সহিত সংশ্লিষ্ট কোন জাহাজ বা বিমানপোত বা অনুরূপ সম্পর্কিত কোন কার্যক্রম যাহা Official Secrets Act, 1923 (Act No. XIX of 1923) এ উল্লিখিত অপরাধে অভিযোগ আনয়ন করা হয়। (২) উপ-ধারা (১) এর দফা (ক)-(ঙ) এ উল্লিখিত প্রত্যেক ব্যক্তি যতদিন না চাকুরী হইতে অবসরগ্রহণ, চাকুরীচ্যুত, অপসারিত, বরখাস্ত বা অব্যাহতিলাভ করেন ততদিন পর্যন্ত অধিভুক্ত বলিয়া গণ্য হইবেন। (৩) উপ-ধারা (১) এর দফা (চ) এ উল্লিখিত কোন ব্যক্তি যতদিন না তাহার অপরাধের নিষ্পত্তি হইবে ততদিন পর্যন্ত অধিভুক্ত বলিয়া গণ্য হইবেন।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০