Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৩৯জুয়াখেলা, মদ্যপ অবস্থায় মাতলামী করা বা মাদকাসক্ত হওয়া

বলবৎঅষ্টম অধ্যায় অপরাধ

অষ্টম অধ্যায় অপরাধ

ধারা ৩৯

39. জুয়াখেলা, মদ্যপ অবস্থায় মাতলামী করা বা মাদকাসক্ত হওয়া যদি অধিভুক্ত কোন ব্যক্তি, কর্তব্যরত অবস্থায় হউক বা না হউক, জুয়া খেলায় অংশগ্রহণ করেন অথবা মদ্যপ অবস্থায় মাতলামী করেন অথবা অভ্যাসগতভাবে মাদকাসক্ত হন, তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক- (ক) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত অবস্থায় অপরাধটি সংঘটিত হইলে, অনধিক ০৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে; এবং (খ) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত ব্যতীত অন্যান্য অবস্থায় এই অপরাধ সংঘটিত হইলে, অনধিক ০১ (এক) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৩৯.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০