Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৪৪সাদা কাগজে স্বাক্ষর এবং প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থতা

বলবৎঅষ্টম অধ্যায় অপরাধ

অষ্টম অধ্যায় অপরাধ

ধারা ৪৪

44. সাদা কাগজে স্বাক্ষর এবং প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থতা অধিভুক্ত কোন ব্যক্তি যদি- (ক) বেতন, অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম, পোষাক-পরিচ্ছদ বা ভাতার সম্পর্কিত কোন সরকারি বা বাহিনীর সম্পত্তির দলিল স্বাক্ষরের সময় জ্ঞাতসারে উহার গুরূত্বপূর্ণ কোন অংশ ফাঁকা রাখেন; অথবা (খ) কোন বিবরণ বা প্রতিবেদন সম্পাদন করা বা প্রেরণ করা তাহার কর্তব্য হওয়া সত্ত্বেও উহা সম্পাদনে অস্বীকার বা অপরাধমূলক অবহেলা প্রদর্শন করেন; তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০৩ (তিন) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৪৪.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০