Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৫৫বর্ডার গার্ড আদালত কর্তৃক প্রদেয় দণ্ড

বলবৎনবম অধ্যায় দণ্ড

নবম অধ্যায় দণ্ড

ধারা ৫৫

55. বর্ডার গার্ড আদালত কর্তৃক প্রদেয় দণ্ড (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে অধিভুক্ত কোন ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ বর্ডার গার্ড আদালত কর্তৃক বিচারের ক্ষেত্রে নিম্নবর্ণিত এক বা ক্ষেত্রমত, একাধিক দণ্ড প্রদান করা যাইবে, যথাঃ- (ক) মৃত্যুদণ্ড; (খ) যাবজ্জীবন কারাদণ্ড; (গ) অসামরিক কারাগারে ভোগযোগ্য এমন তিন মাসের ঊর্ধ্বে এবং অনধিক চৌদ্দ বৎসরের যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড; (ঘ) চাকুরী হইতে বরখাস্ত; (ঙ) পেনশনের নির্ধারিত অংশ কর্তন ব্যতিরেকে বা কর্তন সাপেক্ষে, বাধ্যতামূলক অবসর; (চ) পদবীধারী এবং তালিকাভুক্ত সদস্যদের ক্ষেত্রে বাহিনীর হাজতে ভোগযোগ্য অনধিক ৯০ (নববই) দিনের সশ্রম কারাদণ্ড; (ছ) জুনিয়র কর্মকর্তা এবং পদবীধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যগণকে নিম্নতর পদে পদাবনমন; (জ) কর্মকর্তাগণের পদোন্নতির জন্য যে কোন মেয়াদে চাকুরী বাজেয়াপ্তকরণ এবং জুনিয়র কর্মকর্তা ও পদবীধারী বর্ডার গার্ড সদস্যগণের ক্ষেত্রে যাহাদের পদোন্নতি চাকুরীর জ্যেষ্ঠতার উপর নির্ভরশীল তাহাদের পদোন্নতির নিমিত্ত গণ্য যে কোন মেয়াদে জ্যেষ্ঠতা হরণ; (ঝ) বর্ধিত বেতনের ক্ষেত্রে চাকুরী বাজেয়াপ্তকরণ; (ঞ) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা এবং পদবীধারী বর্ডার গার্ড সদস্যগণের ক্ষেত্রে ভৎর্সনা ও কঠোর ভৎর্সনা; (ট) জরিমানা; (ঠ) কোন ব্যক্তিকে চাকুরী হইতে বরখাস্তজনিত দণ্ড প্রদানের ক্ষেত্রে বরখাস্তের সময় তাহার প্রাপ্য সমস্ত বকেয়া বেতন ও ভাতাদি এবং অন্যান্য সরকারি পাওনা বাজেয়াপ্তকরণ; (ড) বেতন ও ভাতা স্থগিতকরণ, যতক্ষণ না, তাহার কৃত অপরাধের কারণে প্রমাণিত কোন ক্ষতি বা অনিষ্টের ক্ষতিপূরণ হয়। (২) উপ-ধারা (১) এর (ঙ) দফায় উল্লিখিত দণ্ড, শুধুমাত্র দণ্ড অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক ধারা ১০৪ এ প্রদত্ত ক্ষমতা প্রয়োগকালে অথবা বর্ডার গার্ড আদালত কর্তৃক ধারা ১০৫-এ উল্লিখিত পুনরীক্ষণ (Revision) এর সময় ধারা ১০৮-এ উল্লিখিত কর্তৃপক্ষ কর্তৃক সংক্ষুদ্ধ ব্যক্তির প্রতিকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োগ করা যাইবে।

End of ধারা ৫৫.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০