Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৬নিয়মিত বর্ডার গার্ড বাহিনী

বলবৎদ্বিতীয় অধ্যায় বাহিনীর গঠন

দ্বিতীয় অধ্যায় বাহিনীর গঠন

ধারা ৬

6. নিয়মিত বর্ডার গার্ড বাহিনী (১) সরকার কর্তৃক, সময় সময় নির্ধারিত সংখ্যক নিম্নবর্ণিত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যের সমন্বয়ে নিয়মিত বর্ডার গার্ড বাহিনী গঠিত হইবে, যথাঃ- (ক) কর্মকর্তা- (অ) মহাপরিচালক, (আ) অতিরিক্ত মহাপরিচালক, (ই) উপ-মহাপরিচালক, (ঈ) পরিচালক, (উ) অতিরিক্ত পরিচালক, (ঊ) উপ-পরিচালক, (ঋ) সহকারী পরিচালক; (খ) জুনিয়র কর্মকর্তা- (অ) সুবেদার মেজর, (আ) সুবেদার, (ই) নায়েব সুবেদার; (গ) পদবিধারী বর্ডার গার্ড সদস্য- (অ) হাবিলদার, (আ) নায়েক, (ই) ল্যান্স নায়েক; (ঘ) তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য- (অ) সিপাহী, (আ) অযোদ্ধা। (২) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার প্রশাসনিক ও আইনী বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় সংখ্যক অসামরিক কর্মকর্তাকে উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত মহাপরিচালক ব্যতীত অন্যান্য পদে নির্দিষ্ট সময়ের জন্য প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে। (৩) বিধি দ্বারা নির্ধারিত মেয়াদে, শর্তে ও পদ্ধতিতে সিপাহী ও অযোদ্ধা পদে তালিকাভুক্ত করিতে হইবে। (৪) নিয়মিত বর্ডার গার্ড বাহিনী সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত সংখ্যক ব্যাটালিয়ান, সেক্টর ও রিজিয়নের সমন্বয়ে গঠিত হইবে। (৫) যেক্ষেত্রে যুদ্ধাবস্থা চলাকালীন সময়ে বা সরকার কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা অপারেশন ও প্রশিক্ষণের জন্য সক্রিয় কর্তব্য ঘোষণা করা হয়, এবং বাহিনীর সংরক্ষিত অংশের সমগ্র বা কোন একটি অংশের কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যগণকে উক্ত সময়ের প্রয়োগ ও প্রশিক্ষণের জন্য নিয়মিত বর্ডার গার্ড বাহিনীর সহায়তার জন্য তলব করা হয়, সেইক্ষেত্রে উক্ত বাহিনীর সংরক্ষিত অংশের কর্মকর্তা এবং বর্ডার গার্ড সদস্যগণকে নিয়মিত বর্ডার গার্ড বাহিনীর কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্য হিসাবে গণ্য করা হইবে।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০