Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ৬১কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তাদের লঘু দণ্ড

বলবৎনবম অধ্যায় দণ্ড

নবম অধ্যায় দণ্ড

ধারা ৬১

61. কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তাদের লঘু দণ্ড বিধি সাপেক্ষে মহাপরিচালক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যিনি উপ-মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন, পরিচালক ও তদনিম্ন পদবীর কর্মকর্তাগণকে এবং মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তাগণকে এই আইনের অধীন সংঘটিত অপরাধের জন্য নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু দণ্ড প্রদান করিতে পারিবেন, যথাঃ- (ক) কর্মকর্তাগণের পদোন্নতির ক্ষেত্রে অনধিক ১২ (বার) মাসের জন্য চাকুরী বাজেয়াপ্তকরণ এবং জুনিয়র কর্মকর্তাগণের ক্ষেত্রে অনধিক ১২ (বার) মাসের চাকুরীর জ্যেষ্ঠতাহরণঃ তবে শর্ত থাকে যে, এইরূপ দণ্ডের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বর্ডার গার্ড আদালতের মাধ্যমে বিচার প্রার্থনার অধিকার থাকিবে; (খ) ভৎর্সনা অথবা কঠোর ভৎর্সনা; (গ) অপরাধ সংঘটনের ফলে কোন সম্পত্তি ধ্বংস, ক্ষতি, লোকসান বা ব্যয়ের কারণ হইলে উহার উপযুক্ত ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত বেতন স্থগিত অথবা প্রয়োজনীয় অর্থ বেতন হইতে কর্তন।

End of ধারা ৬১.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০