বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ৬৫গ্রেফতার এবং বিচার অনুষ্ঠানের মধ্যবর্তী সময়
বলবৎ
দশম অধ্যায় গ্রেফতার এবং বিচার-পূর্ব কার্যপদ্ধতি
ধারা ৬৫
65. গ্রেফতার এবং বিচার অনুষ্ঠানের মধ্যবর্তী সময় ধারা ৬৪এ উল্লিখিত ক্ষেত্র ব্যতীত এবং যুদ্ধাবস্থায় অথবা সক্রিয় কর্তব্যরত অবস্থায় নাই এইরূপ যে কোন ব্যক্তির বিচারের জন্য বাহিনীর আদালত গঠন করা ব্যতীত, তাহাকে ৮ (আট) দিনের অধিক সময় অন্তরীণ রাখা হইলে, তাহার অধিনায়ক, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত কর্তৃপক্ষর নিকট উক্ত বিলম্বের কারণ উল্লেখ করিয়া একটি প্রতিবেদন প্রেরণ করিবেন এবং বিচার অনুষ্ঠান না হওয়া অথবা উক্ত ব্যক্তিকে আটক অবস্থা হইতে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রতি ৮ (আট) দিন অন্তর অনুরূপ প্রতিবেদন প্রেরণ করিতে থাকিবেন।