বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ৯৫অপ্রকৃতিস্থ ব্যক্তির সুস্থ হইবার পর বিচার
দ্বাদশ অধ্যায় বর্ডার গার্ড আদালত কর্তৃক অনুসরণীয় পদ্ধতি
ধারা ৯৫
95. অপ্রকৃতিস্থ ব্যক্তির সুস্থ হইবার পর বিচার যেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি অপ্রকৃতিস্থ হইবার কারণে আত্মপক্ষ সমর্থনে অযোগ্য হন এবং অন্তরীণ বা বন্দী থাকেন, সেইক্ষেত্রে নির্ধারিত কর্মকর্তা- (ক) যদি অনুরূপ ব্যক্তি ধারা ৯৪ এর উপ-ধারা (৪) এর অধীন অন্তরীণ থাকেন, তাহা হইলে তিনি আত্মপক্ষ সমর্থনে সক্ষম মর্মে মেডিকেল অফিসার রিপোর্ট প্রদান করিলে; অথবা (খ) যদি অনুরূপ ব্যক্তি ধারা ৯৪ এর উপ-ধারা (৫) এর অধীন নিরাপদ জিম্মায় থাকেন, তাহা হইলে মহাকারা পরিদর্শক এবং যদি উক্ত উপ-ধারার অধীন পাগলাগারদে থাকেন, তবে উক্ত পাগলাগারদের যে কোন দুই বা ততোধিক পরিদর্শনার্থী এবং যদি অভিযুক্ত অন্য কোন স্থানে আটক থাকেন তাহা হইলে নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক অপরাধী আত্মপক্ষ সমর্থনে সক্ষম মর্মে সনদ প্রদান করিলে; উক্ত বর্ডার গার্ড আদালত বা অন্য কোন বর্ডার গার্ড আদালতে আনীত মূল অভিযোগের বিচারের অথবা অসামরিক অপরাধের ক্ষেত্রে অসামরিক আদালতে বিচারের ব্যবস্থা গ্রহণ করিবেন।