Skip to content

জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১

ধারা ৬পরিচালনা বোর্ড

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা বোর্ড [(১) ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/উপদেষ্টা, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন, তবে মন্ত্রী/উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সকলেই বিদ্যমান থাকিলে মন্ত্রী/উপদেষ্টা চেয়ারম্যান এবং, প্রযোজ্য ক্ষেত্রে, অন্য দুইজন বা একজন সিনিয়র ভাইস-চেয়ারম্যানও হইবেন; (খ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক; (ঘ) জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক; (ঙ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগের প্রধান; (চ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক; (ছ) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক; (জ) ক্রীড়া পরিদপ্তরের পরিচালক; (ঝ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঞ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ট) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঠ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ড) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঢ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ণ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ত) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি; (থ) সরকার কর্তৃক মনোনীত ক্রীড়া ও খেলাধুলায় অনুরাগী ৩ (তিন) জন ব্যক্তি, যাঁহাদের মধ্যে অন্যূন একজন নারী হইবেন; (দ) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (থ) এর অধীন মনোনীত কোন সদস্য তাঁহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসরের জন্য স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, উক্তরূপে মনোনীত কোন সদস্য, ইচ্ছা করিলে, যে-কোন সময় চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন এবং চেয়ারম্যান কর্তৃক উহা গৃহীত হইবার তারিখ হইতে পদটি শূন্য হইয়াছে বলিয়া গণ্য হইবে: আরও শর্ত থাকে যে, সরকার, মেয়াদ শেষ হইবার পূর্বেই কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে, মনোনীত কোন সদস্যকে তাঁহার পদ হইতে অপসারণ করিতে পারিবে।]

  1. 15. ধারা ৬ বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৮ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা (২৭ মে, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১