Skip to content

উদ্ভিদ সংগনিরোধ আইন, ২০১১

ধারা ৩৯বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎষষ্ঠ অধ্যায় বিবিধ

ষষ্ঠ অধ্যায় বিবিধ

ধারা ৩৯

39. বিধি প্রণয়নের ক্ষমতা (১) সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রীকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্তরূপ বিধিতে নিম্নবর্ণিত বিষয়েও বিধান করা যাইবে, যথা:- (ক) যে সকল উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি অথবা প্যাকিং দ্রব্যাদির সহিত পরিবাহিত হইয়া কোন বালাই বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের সম্ভবনা রহিয়াছে উহা নির্ধারণের পদ্ধতি সংক্রান্ত; (খ) উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে প্রবেশ পথ বা বহির্গমন পথ নির্ধারণ এবং উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র স্থাপন সংক্রান্ত; (গ) উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগে অনুসরণীয় বাধ্যবাধকতা সংক্রান্ত ; (ঘ) পরিদর্শন, তত্ত্বাবধান, শোধন, ধ্বংস ও অপসারণ সংক্রান্ত; (ঙ) আমদানি অনুমতিপত্র বা প্রত্যয়নপত্র প্রাপ্তির জন্য আবেদনপত্র দাখিল, উহা নিষ্পত্তি এবং আপীল দায়ের ও উহার নিষ্পত্তির পদ্ধতি সংক্রান্ত ; (চ) উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র সংক্রান্ত; (ছ) নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা এবং ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত; (জ) প্রশিক্ষণ, ল্যাবরেটরী স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত; (ঝ) ফিস ও মাসুল আদায়ের পদ্ধতি; এবং (ঞ) সংশ্লিষ্ট অন্য যে কোন বিষয় যাহা এই আইনের আওতায় প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে।

End of ধারা ৩৯.

সূচিপত্র দেখুন: উদ্ভিদ সংগনিরোধ আইন, ২০১১