Skip to content

উদ্ভিদ সংগনিরোধ আইন, ২০১১

ধারা ৯আমদানি নিষেধাজ্ঞা

বলবৎতৃতীয় অধ্যায় আমদানি ও রপ্তানি

তৃতীয় অধ্যায় আমদানি ও রপ্তানি

ধারা ৯

9. আমদানি নিষেধাজ্ঞা (১) আমদানি অনুমতিপত্র ব্যতিরেকে কোন আমদানিকারক বাংলাদেশের অভ্যন্তরে কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু, মাটি অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানি করিতে পারিবে না। (২) কর্তৃপক্ষ, সময় সময়, সরকারের পূর্বানুমতিক্রমে উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি আমদানির পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (৩) কর্তৃপক্ষ, সরকারের অনুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, কোন নির্দিষ্ট উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদিকে আমদানির শর্তাবলী হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: উদ্ভিদ সংগনিরোধ আইন, ২০১১