Skip to content

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১

ধারা ৯লাইসেন্স প্রদান পদ্ধতি, ইত্যাদি

বলবৎ

ধারা ৯

9. লাইসেন্স প্রদান পদ্ধতি, ইত্যাদি (১) এই আইনের অধীন জবাইখানা, মাংস বিক্রয় স্থাপনা এবং মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করিবার জন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা মহাপরিচালক বা তদকর্তৃক ক্ষমতা প্রদত্ত ভেটেরিনারী কর্মকর্তার নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে আবেদন করিতে পারিবেনঃ তবে শর্ত থাকে যে, এতদুদ্দেশ্যে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা লাইসেন্সের জন্য মহাপরিচালকের নিকট লিখিতভাবে আবেদন করিতে পারিবে।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১