Skip to content

বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১

ধারা ১০ট্রাস্টের তহবিল

বলবৎ

ধারা ১০

10. ট্রাস্টের তহবিল (১) ‘বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট তহবিল’ নামে ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ-- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) দেশের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি), উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ,এস,সি) বা সমমানের পরীক্ষার্থীদের নিকট হইতে ‘‘বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি’’ বাবদ আদায়কৃত অর্থ; (গ) সরকার অনুমোদিত দেশী ও বিদেশী উৎস হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) তহবিলের বিনিয়োগ হইতে আহরিত অর্থ; (ঙ) ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান। (২) তহবিল ট্রাস্টের নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে উঠানো যাইবে। (৩) ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ মেয়াদী আমানত বা ফিক্সড ডিপোজিট হিসাবে ট্রাস্টের একটি রিজার্ভ ফান্ড সৃষ্টি করা যাইবে এবং উহা হইতে অর্জিত সুদ দ্বারা ট্রাস্টের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং ট্রাস্টের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে।

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১