Skip to content

বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১

ধারা ৭ট্রাস্টি বোর্ডের গঠন

বলবৎ

ধারা ৭

7. ট্রাস্টি বোর্ডের গঠন (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব, যিনি উহার ভাইস- চেয়ারম্যানও হইবেন; (গ) বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্ম-সচিব (প্রশাসন); (ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (ঙ) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (চ) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (ছ) অর্থ বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (জ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (ঝ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর একজন সদস্য; (ঞ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক; (ট) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত দুইটি শিক্ষা বোর্ডের দুইজন চেয়ারম্যান; (ঠ) সরকার কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট বিজ্ঞানী, যাহাদের মধ্যে একজন মহিলা হইবেন; (ড) সরকার কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে বিশিষ্ট দুইজন অধ্যাপক; (ঢ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর ক্রমিক নং (ট), (ঠ) ও (ড) এ উল্লিখিত মনোনীত সদস্যগণ মনোনয়নের তারিখ হইতে দুই বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, সরকার, প্রয়োজনবোধে, যে কোন সময় তৎকর্তৃক মনোনীত যে কোন সদস্যকে মেয়াদ শেষ হইবার পূর্বে কোন কারণ- দর্শানো ব্যতিরেকে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (৩) শুধুমাত্র সদস্যপদে শূন্যতা বা বোর্ড গঠনে ক্রটি থাকিবার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না। (৪) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ট্রাস্টি বোর্ডের প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১