Skip to content

দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২

ধারা ৯বিশেষ বিধান

বলবৎ

ধারা ৯

9. বিশেষ বিধান (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত, জাতীয় সংসদ নির্বাচনসহ কোন স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচনে, নির্বাচনী প্রচারণা সংক্রান্ত দেওয়াল লিখন বা পোস্টার লাগানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং এতদুদ্দেশ্যে নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত নির্দেশনা, যদি থাকে, প্রযোজ্য হইবে। (২) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এ উল্লিখিত নির্বাচন ব্যতীত অন্য কোন নির্বাচনে, সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে, উক্ত স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত স্থান ও শর্তে, নির্বাচনী প্রচারণা সংক্রান্ত দেওয়াল লিখন বা পোস্টার লাগানো যাইবে; তবে শর্ত থাকে যে, অনুমোদিত পোস্টার বা দেওয়াল লিখন নির্বাচন সম্পন্ন হইবার ১৫(পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক অপসারণ বা মুছিয়া ফেলা না হইলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে ধারা ৬ এ বর্ণিত দণ্ড আরোপ করা যাইবে।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২