অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন, ২০১২
ধারা ১২অন্য আইনে সহায়তা প্রদান
বলবৎ
অধ্যায়-৩ সহায়তা প্রদান এবং সহায়তার জন্য অনুরোধ
অংশ-১ সাধারণ বিধানাবলী
ধারা ১২
12. অন্য আইনে সহায়তা প্রদান কোন বিদেশী রাষ্ট্র হইতে এই অধ্যায়ে সুনির্দিষ্টভাবে উল্লিখিত হয় নাই, কিন্তু বাংলাদেশে অপরাধ বিষয়ে বিদ্যমান আইনে তৎসংশ্লিষ্ট বিধান রহিয়াছে এইরূপ কোন সহায়তার জন্য অনুরোধ প্রাপ্ত হইলে, অনুরোধকৃত বিষয়ে বাংলাদেশের বিদ্যমান আইন অনুসারে সহায়তা প্রদান করা যাইবে।
সূচিপত্র দেখুন: অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন, ২০১২