ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে— (ক) “ Act ” অর্থ Town Improvement Act, 1953 (E.B Act XIII of 1953); (খ) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনের ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত “ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ”; (গ) “গণপরিবহন” অর্থ সর্বস্তরের জনসাধারণের যাতায়াতের জন্য যাত্রী পরিবহন ব্যবস্থা; (ঘ) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পরিষদের চেয়ারম্যান; (ঙ) “ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) ” অর্থ Act এর অধীন মাস্টার প্ল্যানের আলোকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিস্তারিত এলাকাভিত্তিক পরিকল্পনা; (চ) “ঢাকা” অর্থ Act এর Section 1(2) এর অধীন ঢাকা সিটি এবং ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ জেলাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ছ) “ঢাকা মহানগরী” অর্থ Act এর Section 73 (2) অনুসারে নির্ধারিত কোন এলাকা; (জ) “নির্বাহী পরিচালক” অর্থ ধারা ১২ এর অধীন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক; (ঝ) “পরিচালনা পরিষদ” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা পরিষদ; (ঞ) “পরিবহন” অর্থ সরকারি বা বেসরকারি যানবাহনে যাত্রী এবং মালামাল স্থানান্তরের ব্যবস্থা; (ট) “ভাইস-চেয়ারম্যান” অর্থ পরিচালনা পরিষদের ভাইস-চেয়ারম্যান; (ঠ) “যানবাহন” অর্থ যাত্রী এবং মালামাল স্থানান্তরের জন্য যান্ত্রিক পরিবহন মাধ্যম; (ড) “সদস্য” অর্থ পরিচালনা পরিষদের সদস্য; (ঢ) “সচিব” অর্থ পরিচালনা পরিষদের সচিব; (ণ) “স্ট্র্যাটিজিক ট্রান্সপোর্ট প্ল্যান (STP) ” অর্থ ঢাকার জন্য প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনা।