Skip to content

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২

ধারা ২৩ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড এর বিলোপ, ইত্যাদি

বলবৎ

ধারা ২৩

23. ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড এর বিলোপ, ইত্যাদি [(১) এই আইনের অধীন কর্তৃপক্ষ গঠিত হইবার সংগে সংগে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড, অতঃপর বিলুপ্ত বোর্ড বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত বোর্ড এর- (ক) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবি ও অধিকার কর্তৃপক্ষের নিকট স্থানান্তরিত হইবে এবং কর্তৃপক্ষ উহার অধিকারী হইবে; (খ) সকল ঋণ, দায় এবং দায়িত্ব কর্তৃপক্ষের ঋণ, দায় ও দায়িত্ব হইবে; (গ) সকল কর্মকর্তা ও কর্মচারী কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং বিলুপ্ত বোর্ডে কর্মরত থাকাকালে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে কর্তৃপক্ষের চাকুরীতে নিয়োজিত থাকিবেন।

  1. 1. ধারা ২৩ ও ২৪ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০১২ এর ২ ধারাবলে সংযোজিত।

End of ধারা ২৩.

সূচিপত্র দেখুন: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২