Skip to content

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২

ধারা ৭পরিচালনা পরিষদের গঠন

বলবৎ

ধারা ৭

7. পরিচালনা পরিষদের গঠন পরিচালনা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ— (১) মন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদাধিকারবলে, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (৩) মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পদাধিকারবলে, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (৪) সরকার কর্তৃক মনোনীত ৩ (তিন) জন সংসদ-সদস্য; (৫) সচিব, সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৬) সচিব, রেলপথ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৭) সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৮) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৯) সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পদাধিকারবলে; (১০) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পদাধিকারবলে; (১১) সচিব, সেতু বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (১২) মহা-পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পদাধিকারবলে; (১৩) প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, পদাধিকারবলে; (১৪) মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, পদাধিকারবলে; (১৫) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, পদাধিকারবলে; (১৬) বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, পদাধিকারবলে; (১৭) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, পদাধিকারবলে; (১৮) চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, পদাধিকারবলে; (১৯) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পদাধিকারবলে; (২০) মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, পদাধিকারবলে; (২১) মেয়র, মানিকগঞ্জ পৌরসভা, পদাধিকারবলে; (২২) মেয়র, মুন্সিগঞ্জ পৌরসভা, পদাধিকারবলে; (২৩) মেয়র, নরসিংদী পৌরসভা, পদাধিকারবলে; (২৪) মেয়র, গাজীপুর পৌরসভা, পদাধিকারবলে; (২৫) মেয়র, টঙ্গি পৌরসভা, পদাধিকারবলে; (২৬) মেয়র, সাভার পৌরসভা, পদাধিকারবলে; (২৭) সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, পদাধিকারবলে; (২৮) সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, পদাধিকারবলে; (২৯) সভাপতি, বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি, পদাধিকারবলে; (৩০) কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, যিনি উহার সচিবও হইবেন।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২