Skip to content

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২

ধারা ১১নির্বাহী পরিষদ

বলবৎ

ধারা ১১

11. নির্বাহী পরিষদ (১) কাউন্সিলের একটি নির্বাহী পরিষদ থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :— (ক) নির্বাহী চেয়ারম্যান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সদস্য-পরিচালকগণ; (গ) ইনস্টিটিউটসমূহের প্রধান নির্বাহীগণ, যে নামেই অভিহিত হউন না কেন; (ঘ) কৃষি গবেষণা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, যে নামেই অভিহিত হউন না কেন; (ঙ) সদস্য-পরিচালক (প্রশাসন ও অর্থ), যিনি ইহার সচিবও হইবেন। (২) ধারা ৫ এর বিধান সাপেক্ষে, নির্বাহী পরিষদ কাউন্সিলের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবে।

End of ধারা ১১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২