Skip to content

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২

ধারা ৬গভর্নিং বডি

বলবৎ

ধারা ৬

6. গভর্নিং বডি কাউন্সিলের একটি গভর্নিং বডি থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ— (ক) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (গ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (ঘ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত দুই জন সংসদ-সদস্য; (ঙ) পরিকল্পনা কমিশনের কৃষি বিষয়ক সদস্য; (চ) কৃষি মন্ত্রণালয়ের সচিব; (ছ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব; (জ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব; (ঝ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর; (ঞ) নির্বাহী চেয়ারম্যান; (ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান; (ঠ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক; (ড) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক মনোনীত, অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ঢ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ণ) ‘ক’ তফসিলে উল্লিখিত জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (NARS) এর প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ (ত) প্রাণিসম্পদ অধিদপ্তর এর মহাপরিচালক; (থ) মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক; (দ) বন অধিদপ্তর এর প্রধান বন সংরক্ষক; (ধ) সরকার কর্তৃক মনোনীত তিনজন বিজ্ঞানী, যাহারা কাউন্সিল অথবা কোন ইনস্টিটিউটে কর্মরত নহেন এবং খাদ্যশস্য, অর্থকরী ফসল, মৎস্য চাষ, পশুপালন, পশু চিকিৎসা, বন, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ বিষয়ক বিজ্ঞান, সমাজ বিষয়ক বিজ্ঞান (Social Science) অথবা সংশ্লিষ্ট অন্য কোন বিজ্ঞানের ক্ষেত্রে প্রথিতযশা গবেষকরূপে স্বীকৃত; (ন) সরকার কর্তৃক মনোনীত একজন কৃষক প্রতিনিধি; (প) সরকার কর্তৃক মনোনীত কৃষিজ সামগ্রীর উপকরণ ব্যবসায়ী সম্প্রদায়ের একজন প্রতিনিধি; (ফ) সরকার কর্তৃক মনোনীত কৃষি গবেষণা বা কৃষি উন্নয়নের সহিত জড়িত কোন বেসরকারি সংস্থা (এনজিও) এর একজন প্রতিনিধি; (ব) সদস্য পরিচালক (প্রশাসন ও অর্থ), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২