Skip to content

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২

ধারা ৮সদস্যপদের অবসান

বলবৎ

ধারা ৮

8. সদস্যপদের অবসান গভর্নিং বডির কোন সদস্যের সদস্যপদের অবসান হইবে, যদি— (ক) ধারা ৬ (ঘ) এর অধীনে মনোনীত কোন সংসদ-সদস্যের ক্ষেত্রে, তাহার আসন সংবিধানের অনুচ্ছেদ ৬৭ অনুসারে শূন্য হয়; (খ) তাহার সদস্যপদের মেয়াদ ধারা ৭(১) অনুসারে উত্তীর্ণ হয়; (গ) তিনি ধারা ৭(২) অনুসারে স্বীয় পদ ত্যাগ করেন; (ঘ) তিনি চেয়ারম্যানের অনুমতি ব্যতিরেকে গভর্নিং বডির পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন; (ঙ) তিনি মৃত্যুবরণ করেন; (চ) তিনি কোন এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক মানসিক বিকারগ্রস্ত বলিয়া ঘোষিত হন; (ছ) তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; (জ) তিনি নৈতিক স্খলনজনিত ফৌজদারী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন তিন মাস কারাদণ্ডে বা অন্যূন পাঁচ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত হন।

End of ধারা ৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২