Skip to content

পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ আইন, ২০১২

ধারা ১৫তহবিল

বলবৎ

ধারা ১৫

15. তহবিল (১) একাডেমির একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে— (ক) সকরার কর্তৃক প্রদত্ত অনুদান সহায়তা এবং অন্যান্য অনুদান; (খ) সরকারের নিকট হইতে গৃহীত ঋণ; (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) একাডেমির উৎপাদিত পণ্যের বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) সরকারের অনুমোদনক্রমে গৃহীত বিদেশী সাহায্য ও ঋণ; (চ) দান ও মঞ্জুরী; (ছ) একাডেমির নিজস্ব আয় হইতে প্রাপ্ত অর্থ। (২) বোর্ড কর্তৃক অনুমোদিত এক বা একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একাডেমির তহবিল জমা রাখিতে হইবে; তবে শর্ত থাকে যে, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক না থাকিলে সরকারের অনুমোদনক্রমে যে কোন বাণিজ্যিক ব্যাংকে একাডেমির তহবিল জমা রাখা যাইবে। (৩) একাডেমির তহবিল হইতে একাডেমির প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। (৪) সরকার কর্তৃক অনুমোদিত কোন খাতে একাডেমির তহবিল বিনিয়োগ করা যাইবে।

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ আইন, ২০১২