Skip to content

পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ আইন, ২০১২

ধারা ৩একাডেমি প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৩

3. একাডেমি প্রতিষ্ঠা (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে, [পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ (Rural Development Academy, Gopalganj)] নামে একটি একাডেমি প্রতিষ্ঠিত হইবে। (২) একাডেমি একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে, যাহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীল মোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ আইন, ২০১২