Skip to content

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২

ধারা ৯ট্রাস্টের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎ

ধারা ৯

9. ট্রাস্টের দায়িত্ব ও কার্যাবলি ট্রাস্টের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) ৬ষ্ঠ হইতে স্নাতক ও সমমান শ্রেণী পর্যন্ত দরিদ্র, মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও উপবৃত্তি প্রদান; [ (কক) স্নাতকোত্তর পর্যায়ে উচ্চতর গবেষণার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এম.ফিল. বা পিএইচ.ডি. কোর্সে নিবন্ধিত বা গবেষণায় নিয়োজিত গবেষককে ফেলোশিপ ও বৃত্তি প্রদান;] (খ) ট্রাস্টের তহবিলের জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও বিনিয়োগ; (গ) প্রতিষ্ঠান ও শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ড নির্ধারণ; (ঘ) [ ফেলোশিপ, বৃত্তি বা উপবৃত্তির] হার ও পরিমাণ নির্ধারণ; (ঙ) ট্রাস্টের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হেফাজতকরণ; (চ) ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণসহ যাবতীয় কার্যক্রম গ্রহণ; (ছ) ট্রাস্টের অধীন গবেষণা কার্যক্রম পরিচালন; (জ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ট্রাস্ট ফান্ড সংক্রান্ত কাজে সম্পৃক্তকরণ; (ঝ) শিক্ষা কার্যক্রমে সরকারি, বেসরকারি সংস্থা এবং সমাজের বিত্তশালীদের সম্পৃক্তকরণ; (ঞ) শিক্ষার্থী ঝরিয়া পড়া রোধসহ সকল পর্যায়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ [ ; (ট) এই আইন এর উদ্দেশ্য পূরণকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নীতিমালা প্রণয়ন।]

  1. 4. দফা (কক) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৪০ নং আইন) এর ৫(ক) ধারাবলে সন্নিবেশিত।
  2. 5. “ফেলোশিপ, বৃত্তি বা উপবৃত্তির” শব্দগুলি ও কমা “উপবৃত্তির” শব্দটির পর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৪০ নং আইন) এর ৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 6. সেমিকোলন “;” দাড়ির “।” প্রতিস্থাপিত এবং দফা (ট) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ৪০ নং আইন) এর ৫(গ) ধারাবলে সংযোজিত।

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২