Skip to content

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ২০১২

ধারা ১৯রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ১৯

19. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানবসম্পদ উন্নয়ন বোর্ড (বাফমাউব) গঠন সংক্রান্ত ৩০ ডিসেম্বর, ২০০১ ইং তারিখের রিজুলিউশন নং-কৃষি-৪/বারটান-১/২০০০/৫৬৩ এতদ্‌দ্বারা রহিত হইবে এবং রহিতকৃত রিজুলিউশনের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানবসম্পদ উন্নয়ন বোর্ড (বাফমাউব), অতঃপর “বিলুপ্ত বোর্ড” বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত বোর্ড এর সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং এতদ্‌সংক্রান্ত সকল দাবী ও অধিকার ইনস্টিটিউটের নিকট হস্তান্তরিত হইবে এবং ইনস্টিটিউট উহার অধিকারী হইবে। (৩) বিলুপ্ত বোর্ড এর সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি যথাক্রমে ইনস্টিটিউটের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে। (৪) বিলুপ্ত বোর্ড কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা বা সূচীত কোন আইনগত কার্যধারা ইনস্টিটিউট কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা সূচীত কার্যধারা বলিয়া গণ্য হইবে। (৫) বিলুপ্ত বোর্ড এর সকল কর্মকর্তা ও কর্মচারী, ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারী হিসাবে ইনস্টিটিউটে ন্যস্ত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তাহাদের চাকুরী ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীগণের চাকুরীর শর্তাবলী দ্বারা নিয়ন্ত্রিত হইবেঃ তবে শর্ত থাকে যে, ইনস্টিটিউট কর্তৃক ইহার কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরীর শর্তাবলী নির্ধারিত না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটে ন্যস্ত কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী এইরূপে নিয়ন্ত্রিত হইবে যেইরূপে বিলুপ্ত বোর্ড দ্বারা পূর্বে নিয়ন্ত্রিত হইত। (৬) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত রিজুলিউশনের অধীন কৃত সকল কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

End of ধারা ১৯. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ২০১২