Skip to content

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ২০১২

ধারা ৬পরিচালনা বোর্ড ও উহার গঠন

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা বোর্ড ও উহার গঠন (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউট এর একটি পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথাঃ- (ক) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ০১ (এক) জন সংসদ সদস্য; (গ) কৃষি মন্ত্রণালয়ের সচিব; (ঘ) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন; (ঙ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (চ) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ছ) মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর; (জ) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; (ঞ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত একজন যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা; (ট) যুগ্ম-সচিব (সিপিটি), জনপ্রশাসন মন্ত্রণালয়; (ঠ) যুগ্ম-সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; (ড) যুগ্ম-সচিব, খাদ্য বিভাগ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়; (ঢ) যুগ্ম-সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (ণ) পরিচালক, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; (ত) সচিব, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ; (থ) সরকার কর্তৃক মনোনীত একজন পুষ্টি বিশেষজ্ঞ; (দ) সরকার কর্তৃক মনোনীত পুষ্টি সম্পর্কিত কাজে সংশ্লিষ্ট এনজিও’র একজন প্রতিনিধি; এবং (ধ) নির্বাহী পরিচালক, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন সরকার কর্তৃক মনোনীত সদস্যগণের সদস্য পদের মেয়াদ হইবে তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী তিন বৎসরঃ তবে শর্ত থাকে যে, সরকার, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে, যে কোন সময় কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোন সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেঃ আরও শর্ত থাকে যে, কোন মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ২০১২