Skip to content

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২

ধারা ২৭রপ্তানি অনুমোদনের শর্তাবলী

বলবৎঅধ্যায় ৩ অনুমোদন প্রদান পদ্ধতি

অধ্যায় ৩ অনুমোদন প্রদান পদ্ধতি

ধারা ২৭

27. রপ্তানি অনুমোদনের শর্তাবলী এই আইনের অধীন কর্তৃপক্ষ কর্তৃক সনাক্তকৃত নিয়ন্ত্রণ যোগ্য নিউক্লীয় পদার্থ, নির্দিষ্টকৃত যন্ত্রপাতি ও অনিউক্লীয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, এতদ্‌সম্পর্কিত যন্ত্রপাতি ও প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে অনুমোদন লাভের জন্য নিম্নরূপ শর্তাবলী প্রযোজ্য হইবে, যথাঃ- (ক) হস্তান্তরিত পদার্থ এবং তথ্য কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হইবে এই মর্মে গ্রহণকারী রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অবশ্যপালনীয় অঙ্গীকারনামা; (খ) হস্তান্তরিত বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সেফগার্ড ব্যবস্থার প্রযোজ্যতা; (গ) গ্রহণকারী রাষ্ট্র কর্তৃক উহার সকল নিউক্লীয় পদার্থ এবং নিউক্লীয় স্থাপনা সম্পর্কিত বিষয়াদি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সেফগার্ড ব্যবস্থার অধীনস্তকরণ; (ঘ) পূর্বে হস্তান্তরিত পদার্থ এবং প্রযুক্তি অন্য কোন তৃতীয় রাষ্ট্রের নিকট বাংলাদেশের পূর্বানুমোদন সাপেক্ষে হস্তান্তরকরণ; (ঙ) ভৌত সুরক্ষার স্তর যাহা রপ্তানিকৃত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হইবে তা নিউক্লীয় পদার্থের ভৌত সুরক্ষা সম্পর্কিত কনভেনশনে উল্লিখিত বিধানের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া; (চ) হস্তান্তরযোগ্য নিউক্লীয় পদার্থ, যন্ত্রপাতি, তথ্যের প্রান্তিক ব্যবহার এবং প্রান্তিক ব্যবহারকারী সম্পর্কে আবেদনকারী কর্তৃক তথ্য প্রদান যা উক্ত পদার্থ, বিষয় বা তথ্যের বৈধ ব্যবহার হইতেছে কিনা ইহা নিশ্চিতকরণ।

End of ধারা ২৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২