বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২
ধারা ২৯তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা এবং সিকিউরিটি
বলবৎ
অধ্যায়-৪ তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সিকিউরিটি, নিউক্লীয় নিরাপত্তা, বিকিরণ, সুরক্ষা, মান নিশ্চিতকরণ, ভৌত সুরক্ষা, অবৈধ পাচার এবং সেফগার্ড
ধারা ২৯
29. তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা এবং সিকিউরিটি (১) তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা এবং সিকিউরিটি নিশ্চিত করিবার জন্য অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি দায়ী থাকিবে এবং অনুমোদিত কার্যক্রমের পরিধির মধ্যে পর্যাপ্ত তহবিল এবং মানব সম্পদের বিষয় নিশ্চিত করিবে। (২) কর্তৃপক্ষ অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা এবং সিকিউরিটির যথাযথ প্রতিপালন নিশ্চিত করিবার জন্য পদক্ষেপ গ্রহণ করিবে এবং এই সংক্রান্ত শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।