বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২
ধারা ৩৬নিউক্লীয় পদার্থ হিসাব ও নিয়ন্ত্রণ সংক্রান্ত অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য
বলবৎ
অধ্যায়-৪ তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সিকিউরিটি, নিউক্লীয় নিরাপত্তা, বিকিরণ, সুরক্ষা, মান নিশ্চিতকরণ, ভৌত সুরক্ষা, অবৈধ পাচার এবং সেফগার্ড
ধারা ৩৬
36. নিউক্লীয় পদার্থ হিসাব ও নিয়ন্ত্রণ সংক্রান্ত অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য কোন সেফগার্ড সংক্রান্ত চুক্তি উদ্ভূত অঙ্গীকার পূরণে বাংলাদেশ সম্মত হইলে কার্যসম্পাদনরত কোন ব্যক্তি উক্ত সেফগার্ড চুক্তির আওতায় চুক্তির বিধানাবলী প্রতিপালনের জন্য কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত দাখিল করিবে।