বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২
ধারা ৫৬অপরাধের জামিনযোগ্যতা এবং আমলযোগ্যতা
বলবৎ
অধ্যায়-৯ অপরাধ, বিচার ও দণ্ড
ধারা ৫৬
56. অপরাধের জামিনযোগ্যতা এবং আমলযোগ্যতা (১) ধারা ৫৩ এর উপ-ধারা (৫), (৬), (৭) ও (৮) এ উল্লিখিত অপরাধ ব্যতীত এই আইনের অধীন অন্যান্য অপরাধ জামিনযোগ্য এবং অ-আমলযোগ্য হইবে। (২) ধারা ৫৩ এর উপ-ধারা (৫), (৬), (৭) ও (৮) এ উল্লিখিত অপরাধ অ-জামিনযোগ্য এবং আমলযোগ্য হইবে।